Rezaul Karim
১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা উপলক্ষে ব্রিফিং

 

রেজাউল করিম, ফরিদপুর

পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা উপলক্ষে ফরিদপুরে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। আগামী ২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিতব্য বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। তিনি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের সদস্য ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফরুকী। তিনি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের ভেন্যু ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১) তাহমিনা আক্তার খানম।
ব্রিফিংয়ে বহুনির্বাচনী পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও পরীক্ষা পরিচালনা বোর্ডকে সহযোগিতার লক্ষ্যে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পদোন্নতি পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০