Rezaul Karim
১১ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

Oplus_16908288

 

মোঃ হাবিবুর রহমান,ফরিদপুর প্রতিনিধি

‘মাদক ছেড়ে কলম ধর, শিক্ষা নিয়ে জীবন গড়’—এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তফা চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পরিষদের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মো. সেলিম ফকির, মিজানুর রহমান শিমুল, শহিদুল ইসলাম রিংকু, ইমন উদ্দিন মোল্লা, রবিউল ইসলাম রাশেদ ও লিয়ন সেক। সমন্বয়কের দায়িত্ব পালন করেন জুয়েল চৌধুরী জয়, ইসরাত মোল্লা, সুমন মোল্লা, মশিউর রুমি, আসিফ শেখ ও সাব্বির শেখ।
অনুষ্ঠানে সংগঠনের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম ফকির সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার ওপরও গুরুত্ব দেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সুস্থ বিনোদন ও খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, অর্থের অভাবে শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের আর্থিক সহায়তা দিয়ে পুনরায় পড়াশোনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।
এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। ক্যাটাগরি ‘এ’-তে বৃত্তি পেয়েছে—মোহাম্মদ তানভীর ইসলাম, সিয়াম শেখ, শোভা ইসলাম, দীন ইসলাম চৌধুরী ও সুমাইয়া আক্তার।
অন্যদিকে ক্যাটাগরি ‘বি’-তে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—তাবাসসুম চৌধুরী, লামিয়া ইসলাম রিতু, মাইসা প্রধান, নুসরাত জাহান উষা ও গোলাম মোর্শেদা।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আয়োজকরা বলেন, একটি শিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা জরুরি। সেই লক্ষ্যেই শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০