Rezaul Karim
২৭ জুলাই ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

 

বিশেষ প্রতিনিধি, রেজাউল করিম

ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থেকে উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মান বৃদ্ধি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং জনসেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সার্বিক মূল্যায়ন করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজ, দ্রুত ও মানসম্মতভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ এমার হক, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০