Rezaul Karim
২৬ জুলাই ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

 

শিমুল তালুকদার সদরপুর থেকে

​চোখে আলো নেই, কিন্তু বুকে রয়েছে এক অদম্য জীবনসংগ্রামের সাহস। অন্ধত্ব তাকে থমকে দিতে পারেনি; বরং পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিনের জীবনসংগ্রামে নামছেন ফরিদপুরের সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী যুবক জুয়েল মোল্যা (৪০)। ভিক্ষাবৃত্তির সহজ পথ না বেছে, কষ্টার্জিত উপার্জনে সততার সাথে সংসার চালিয়ে সমাজকে দেখাচ্ছেন এক বিরল দৃষ্টান্ত।
​সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছোট ছেলে জুয়েল। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। পারিবারিক সূত্র জানায়, মাত্র সাত মাস বয়সে মরণব্যাধি টাইফয়েড জ্বর ও হামে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি। সেই থেকে চারপাশের রঙিন পৃথিবী তার কাছে শুধুই অন্ধকার। তবে সেই অন্ধকারকে জয় করে আজ তিনি স্বাবলম্বী।
​জুয়েলের চারজনের সংসার— বৃদ্ধা মা, স্ত্রী এবং ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক ছেলে। সংসারের অভাব ঘোচাতে জুয়েলের মা এখনো বাসা-বাড়িতে ঝিয়ের কাজ করেন। তবে পরিবারের মূল হাল ধরেছেন জুয়েল নিজেই।
​প্রতিদিন সূর্য ওঠার আগেই হাতে একটি বাঁশের লাঠি আর কাঁধে বাদামের ডালা নিয়ে বের হয়ে পড়েন জুয়েল। হাতের সেই লাঠিটিই যেন তার পথের একমাত্র বিশ্বস্ত সঙ্গী। লাঠির ওপর ভর দিয়ে তিনি পৌঁছে যান সাড়ে সাতরশি বাজার, সদরপুর বাজারসহ আশেপাশের বিভিন্ন এলাকায়। দিনভর ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে যা আয় হয়— দৈনিক ২০০ থেকে ৫০০ টাকা— তা দিয়েই চলে তার চার মুখের সংসার ও ছেলের পড়াশোনার খরচ।
​স্থানীয় বাসিন্দারা জানান, অন্ধত্বের দোহাই দিয়ে জুয়েল কখনো কারও কাছে হাত পাতেননি। তার এই আত্মমর্যাদা আর কঠোর পরিশ্রমের গল্প পুরো এলাকার মানুষকে অনুপ্রাণিত করে।
​নিজের জীবনসংগ্রাম নিয়ে জুয়েল জানান, “চোখে আলো নেই বলে তো আর বসে থাকলে চলবে না। পরিবারকে তো বাঁচিয়ে রাখতে হবে। নিজের পরিশ্রমে আয় করে যখন দিনশেষে বাড়ি ফিরি, তাতেই শান্তি।”
​শারীরিক প্রতিবন্ধকতা যেখানে অনেককেই হতাশ করে দেয়, সেখানে জুয়েল মোল্যার এই অদম্য প্রচেষ্টা সমাজের জন্য এক অনন্য বার্তা। অন্ধত্ব জীবনকেও যে থমকে দিতে পারে না, জুয়েল মোল্যা তার জলন্ত প্রমাণ। তার এই জীবনসংগ্রামকে সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ সাদরে সম্মান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০