Rezaul Karim
২৬ জুলাই ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে। বর্তমান সরকার পরিবেশ রক্ষায় সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে । এরই আলোকে সারাদেশে চলছে বৃক্ষরোপণ অভিযান। জলবায়ু ও পরিবেশ রক্ষায় আমাদেরকে বৃক্ষরোপন করতে হবে। মা-বাবা যেমন তার সন্তানকে লালন পালন করেন তেমনি একটি বৃক্ষরোপণ করে তা লালন পালন করতে হবে। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না। বৃক্ষ আমাদেরকে নানা ফল দেন। জ্বালানি কাঠ ও প্রয়োজনে আসবাবপত্র আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। তাই বসতবাড়ির আশেপাশে, পতিত জমিতে, নদীর ধারে, বিদ্যালয়ের আশেপাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায় আমাদের বেশি বেশি ফলজ,বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।
মাগুরা জেলা পুলিশ ও গ্রিন ভিউ সোশ্যাল মিডিয়ার আয়োজনে গতকাল শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার এদেশকে জিম্মি করে রেখেছিল। দেশে কোন আইন ছিল না। মানুষ ন্যায অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। শোষন বঞ্চনার শিকার হয়েছিল এ দেশের সাধারণ মানুষ। এখন সময় এসেছে এদেশকে নতুন ভাবে সাজানোর। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের মানুষের নিরাপত্তা, অধিকার নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি দেশে সামাজিক কর্মকাণ্ড আরো চাঙ্গা করতে বর্তমান সরকার কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,ও পরিবেশ কে সুন্দর করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বিগত সরকারের আমলে এদেশে কোন খাল খনন হয়নি। তাই দেশের খাল গুলো খনন করে জীবিত করা হবে।খাল গুলো পূনজীবিত হলে কৃষক বাঁচবে।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল ও গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট এর সভাপতি মোঃ আশরাফুল আলম খান।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরের আদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০