Rezaul Karim
২৬ জুলাই ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

 

সুমন সাহা শালিখা প্রতিনিধিঃ

“সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসক জনাব আলী আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)।

অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সরকারি কর্মসূচির পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি নিজ হাতে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথিরাও কদবেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, সড়কের পাশ এবং উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হবে। একই সঙ্গে বৃক্ষের পরিচর্যা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচি জেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০