Rezaul Karim
২৪ জুলাই ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও অনুগ্রহের জন্য তাঁর দরবারে লাখো কোটি শুকরিয়া।

Oplus_16908288

 

মহান আল্লাহর ঘরের জন্য সামান্য খেদমত

আমি সাংবাদিক মোঃ রেজাউল করিম। নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার বিভিন্ন সেবামূলক কাজে সমাজের সম্মানিত ও হৃদয়বান মানুষদের সহযোগিতা নিয়ে মাঝে-মধ্যে কিছু করার চেষ্টা করি। এই প্রচেষ্টার অংশ হিসেবেই সম্প্রতি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া জামে মসজিদের জন্য দুটি সিলিং ফ্যানের প্রয়োজনীয়তার কথা জানতে পারি। কোট চত্বর এলাকার চায়ের দোকানদার মোঃ আওয়াল ভাই বিষয়টি আমার নজরে আনেন।

এরপর আমি আমার পরিচিত দুইজন সম্মানিত ব্যক্তির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাঁদের অন্তরে দানের আগ্রহ সৃষ্টি করেছেন।

মক্কা প্রবাসী মোঃ হোসেন খান সাহেব ইতোমধ্যে একটি সিলিং ফ্যান মসজিদের জন্য দান করেছেন। এছাড়া ভিলেজ মিল্ক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক পারভিন আক্তার আপাও একটি সিলিং ফ্যান দেওয়ার আন্তরিক সম্মতি জানিয়েছেন। ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে সেটিও মসজিদে পৌঁছে দেওয়া হবে।

এই মহৎ উদ্যোগে সহযোগিতা করার সুযোগ করে দেওয়ার জন্য মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আব্দুল আলীম ফকির মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিঃদ্রঃ এই ক্ষুদ্র উদ্যোগটি কেবল মহান আল্লাহ তাআলার রহমত এবং তাঁরই তাওফিকের ফল। আমি শুধু একটি মাধ্যম হওয়ার চেষ্টা করেছি। মহান আল্লাহ যেন সম্মানিত দাতাদের দান কবুল করেন, তাঁদের জীবনে শান্তি, কল্যাণ ও রিজিকে অফুরন্ত বরকত দান করেন এবং এই দানকে তাঁদের জন্য উত্তম সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।

আসুন, আমরা সবাই আল্লাহর ঘর, মাদ্রাসা ও এতিমখানাসহ সকল দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজনে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। একটি ছোট সহযোগিতাও অনেক বড় কল্যাণের কারণ হতে পারে।

🤲 হে আল্লাহ! সকল দাতার দান কবুল করুন, তাঁদের উত্তম প্রতিদান দান করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০