Rezaul Karim
২৩ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের লিফটন ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে কয়লা হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
দোকানের মালিক মো: নাহিদ জানান, প্রতিদিনের মতো তারা মঙ্গলবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে রাত ১২টা ১০ মিনিটে মুঠোফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পান। সংবাদ পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার ৫-৬ মিনিটের মধ্যে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত লিডার) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে মাগুরা থেকে আরও দুটি ইউনিট আনা হয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার ঝুঁকিপূর্ণ ও নিরলস পরিশ্রমে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পুরো অভিযানটি পরিচালনা করেন উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
শ্রীপুর ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দোকান মালিকের দাবি, আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০