Rezaul Karim
২২ জুলাই ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান: কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনের দুটি ইউনিট সিলগালা

 

 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পণ্যের গুণগত মান, পরিমাপের সঠিকতা এবং মোড়কজাত নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে সার্ভিল্যান্স (স্কোয়াড) অভিযান পরিচালিত হয়েছে।

 

বুধবার (২২ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে উপজেলার ১১টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এর মধ্যে মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন, আমগ্রামে ডিজেলের দুটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯৫ মিলিলিটার ও ৯০ মিলিলিটার কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় ইউনিট দুটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

 

অভিযানে মেসার্স নাহার পেট্রোলিয়াম সার্ভিস-এর সব ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া গেলেও ডিজেল, পেট্রোল ও অকটেনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদ না থাকায় দ্রুত ক্যালিব্রেশন সম্পন্ন করার জন্য সতর্ক করা হয়।

 

এছাড়া আল আলী অটো ব্রিকস লিমিটেড, সাতৈর ন্যাশনাল ব্রিকস লিমিটেড এবং রাজ সিরামিক ব্রিকস লিমিটেডকে ক্লে-ব্রিকসের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া উৎপাদিত পণ্য বিক্রয়, বিতরণ ও বাজারজাত না করার পরামর্শ দেওয়া হয়।

 

একইভাবে আল আমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, নেয়ামত বেকারী ও নূরে মদিনা বেকারীকে বিস্কুট ও ব্রেডের জন্য সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

 

মেসার্স আতিয়ার ট্রেডার্সকে লিটার মেজার ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ নবায়নের জন্য সতর্ক করা হয়। অন্যদিকে বিবি স্ন্যাকস অ্যান্ড ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় বন্ধ পাওয়া যায়।

 

অভিযানে এস.এস. ফিলিং স্টেশন, কাদিরদীতে সব ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

 

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক (পুরঃ, পদার্থ) মোহাম্মদ মিজানুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন অংশগ্রহণ করেন।

 

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থে পণ্যের মান, পরিমাপের সঠিকতা এবং আইনানুগ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের সার্ভিল্যান্স অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০