Rezaul Karim
২২ জুলাই ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহেল মোল্লা

 

সোবহান সৈকত,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সম্ভাব্য নতুন কমিটি ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে সোহেল আমিন মোল্লার নাম।

সোহেল আমিন মোল্লা সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, সদরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ফরিদপুর জেলা ছাত্রদলের অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তার সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখায় আগামী উপজেলা যুবদলের কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

সমর্থকদের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সোহেল আমিন মোল্লা মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, রক্তদান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ, যৌতুক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা, অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ, শিশু শ্রম প্রতিরোধ, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন।

স্থানীয় কয়েকজন নেতাকর্মীর মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি কর্মীদের মধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে তার নাম নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এ বিষয়ে সোহেল আমিন মোল্লা বলেন, “দল যদি আমাকে সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়, তাহলে তিনটি চরাঞ্চলসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করব। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, যুবকদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলাই হবে আমার অন্যতম অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে সম্পৃক্ত করতে চাই। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সদরপুর উপজেলা যুবদলকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করতে কাজ করব। দলীয় নেতৃত্ব আমার ওপর আস্থা রাখলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। পাশাপাশি আমার নেতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের নেতৃত্বে সদরপুর উপজেলার উন্নয়ন ও দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০