Rezaul Karim
২০ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, নীল দলকে হারিয়ে শিরোপা সাদা দলের

 

 

ববি রেজা, ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শারীরিক সক্ষমতা ও দলীয় মনোভাব আরও সুদৃঢ় করতে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর পুলিশ লাইনস মাঠে আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় সাদা দল ও নীল দল।

দুই দলের জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে নীল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাদা দল। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, একটি দক্ষ, শক্তিশালী ও কর্মক্ষম পুলিশ বাহিনী গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রম পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ধরে রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে এবং পেশাগত দায়িত্ব পালনে আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, খেলাধুলা পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করে। মাঠে অর্জিত এই ইতিবাচক মানসিকতা কর্মক্ষেত্রেও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০