Rezaul Karim
১৯ জুলাই ২০২৬, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীর পুঠিয়ায় এলজিইডির রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

Oplus_16908288

 

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়ায় স্থানীয় সরকার প্রকৌশলীর রাস্তা পুনঃসংস্কার কাজে ছুটির দিনে বৃষ্টির মধ্যে প্রকৌশলীর অনুপস্থিতিতে, অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকদমাদি হতে চকপাড়া পর্যন্ত রাস্তাটি ২০২৫-২৬ অর্থবছরে শুরু হয়েছে। ১.৭ মিটার প্রায় দুই কিলোমিটার রাস্তার পুনঃসংস্কার কাজের ব্যয় ধরা হয়েছে ৯২ লাখ ৯১ হাজার ৯৭৯ টাকা। কাজটি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাবিয়া ট্রেডার্স। ইতোমধ্যে কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

সরো জমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার (১৭ জুলাই) ছুটির দিন বৃষ্টির মাঝেই অতি নিম্নমানের সামগ্রী দিয়ে চলছিল রাস্তার কাজ, এলজিইডির কোন কর্মকর্তা বা কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। প্রতিবাদ করছিল গ্রামের অনেক মানুষ! চলছিল তর্ক বিতর্ক তবুও থামাতে পারেনি নিম্নমানের সামগ্রী ব্যবহার। বেশ কিছু জায়গায় রাস্তার দুপাশে দেওয়া হয়েছে প্রটেকশন ওয়াল সেটা তো ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী দুই মাস না যেতেই দেখা দিয়েছে বড় ধরনের ফাটল।

রাস্তার পাশে থাকা ভবনে কাজ করা রাজমিন্ত্রি জুয়েল রানা বলেন, আমরা যে ইট দিয়ে ভবনে কাজ করছি। এর চেয়ে অতি নিম্নমানের ইট রাস্তায় ব্যবহার করা হচ্ছে।

প্রতিবেশী মুক্তার হোসেন বলেন: ঠিকাদারের লোকজনকে বারবার বলা সত্বেও তারা আমাদের কোন কথাই শুনছেনা, একের পর এক ট্রাক্টর গাড়ি বোঝাই করে অতি নিম্নমানের ইটের খোয়া নিয়ে এসে রাস্তার কাজ করছে।

স্থানীয় আফান নামের এক ব্যক্তি বলেন: এই রাস্তার কাজে শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে আমরা বারবার বলেও কোন কাজে আসে না, এটার ফল আমাদের কেই ভুগতে হবে, আবারও অতি শীঘ্রই ভাঙ্গার ভোগান্তিতে পড়তে হবে। রাস্তার ধারে প্রোটেকশন ওয়াল গুলো তৈরীর এক মাস হয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে, রাস্তার দুপাশে ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের ইট এখন বর্তমানে অতী নিম্নমানের খোয়া বিছানো হচ্ছে অথচ এগুলো দেখার মত দায়িত্ব থাকা সরকারি কোনো লোক নেই।

বয়োজ্যেষ্ঠ লুৎফর রহমান বলেন এখানে ভালো মানের ইটের খোয়া ব্যবহার করা হয়নি আমরা চাই শুধু খোলা না সবকিছুই যেন ভালো করে তৈরি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন, সবকিছুই দেখতে পাচ্ছি কিন্তু বলতে পারছি না, বর্তমানে ঠিকাদারদের যা ব্যবহার এ বিষয়ে আমি বা আমার কর্মীরা প্রতিবাদ করতে গেলেই চাঁদাবাজ বানিয়ে দেবে এতে কোন সন্দেহ নেই। বর্তমানে বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে দু-একটি ঠিকাদার প্রতিষ্ঠানি যথেষ্ট!

অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন: রাস্তার কাজটি সম্পূর্ণ করতে আমাদের অনেক লস হবে, বর্তমান বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বগতি, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রী। এখন বর্ষার সময় যার ফলে কিছু খোয়া খারাপ যেতে পারে অস্বীকার করার কিছু নেই তবে প্রটেকশন ওয়াল ফেটে গেলে আমরা রিপিয়ারিং করে দিব।

এ বিষয়ে মুঠোফোনে কথা হয় উপজেলা প্রকৌশলী (চঃ দাঃ) মোসাঃ মুসলেহা ইসলামে সঙ্গে তিনি বলেন: আমি লোক পাঠিয়ে দেখবো যদি নিম্নমানের সামগ্রী ইটের খোয়া ব্যবহার হয়ে থাকে অবশ্যই তা উঠানোর ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন: রাস্তার কাজে অনিয়মের কোন সুযোগ নেই, আমি বিষয়টা জানার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনিয়ার কে ফোন করে বলে দিয়েছি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০