Rezaul Karim
১৪ জুলাই ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

আসন্ন ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সভায় জেলার বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, রথযাত্রা উদযাপন কমিটির সদস্য, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় পুলিশ সুপার বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম দায়িত্ব। রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আয়োজকদের সঙ্গে সমন্বয় রেখে শোভাযাত্রা পরিচালনা এবং সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, রাম দত্ত, নিতাই রায়, অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন, টুটুল কুমার কুণ্ডু, রণদা প্রসাদ দাস, অসিত কুমার নাগ, সঞ্জয় সাহা, বিকাশ মজুমদার, ত্রিনাথ পাল ও নিলয় রঞ্জন সরকার।
বক্তারা রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্ধারিত রুট অনুসরণ এবং উৎসব চলাকালে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।
মতবিনিময় সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। এ সময় ফরিদপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০