
রেজাউল করিম,,,
ভুল বুঝতে পেরেছো ঠিকই, তবু সে উপলব্ধি এসেছে বড় দেরিতে। যে ফুল একদিন তোমার অপেক্ষায় ফুটেছিল, আজ সে ঝরে গেছে নীরব অশ্রুসিক্ত ভোরে।
যে হাতটি ধরার ছিল, সেটি আজ দূরের কুয়াশায় হারিয়ে গেছে। যে চোখে ছিল হাজার স্বপ্ন, সেখানে আজ কেবলই স্মৃতির বিষণ্ন ছায়া।
ক্ষমা হয়তো এখনও আছে, কিন্তু ফিরে পাওয়ার পথ আর নেই। সময় যে একবার চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না।
আজ তুমি বলো—ভুল ছিল, আমি শুধু মৃদু হেসে বলি, হয়তো সত্যিই ছিল, কিন্তু সেই সত্য জানার আগেই জীবন লিখে ফেলেছে শেষ অধ্যায়।
তোমার অনুতাপের প্রতিটি শব্দ আজও হৃদয় ছুঁয়ে যায়, তবু ভাঙা আয়নায় পুরোনো মুখ আর ফিরে আসে না।
ভালো থেকো— এই প্রার্থনাই রইল। কারণ কিছু ভালোবাসা মিলনের জন্য নয়, শুধু সারাজীবন নীরবে বয়ে বেড়ানোর জন্য।
মন্তব্য করুন