Rezaul Karim
১২ জুলাই ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকবিরোধী সভা, ৫১ সদস্যের কমিটি গঠন

 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা ও ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ৪ নম্বর ওয়ার্ডের ভাই ভাই বাজারে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন চৌধুরী এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা চৌধুরী।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী বলেন, মাদকসেবী, মাদক বহনকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাদের পরিচয় ও তথ্য সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সহযোগিতা পেলে মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা চৌধুরী বলেন, একটি এলাকার মানুষ ঐক্যবদ্ধ না হলে মাদক নির্মূল সম্ভব নয়। কেউ যদি ভয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে না পারেন, তাহলে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ৪ নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব। এ সময় তিনি ৫১ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটির ঘোষণা দেন এবং বিশেষ করে তরুণদের এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জয়নাল আবেদীন চৌধুরী সরকারের মাদকবিরোধী অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে বলেন, মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষক—কেউই আইনের ঊর্ধ্বে নয়; অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এছাড়া সভায় বক্তব্য দেন সিরাজউদ্দিন মৃধা, মো. রফিকুল ইসলাম এবং মাদকবিরোধী কার্যক্রমের আহ্বায়ক ও অম্বিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল শেখ।
সভা শেষে এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য সংগ্রহ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০