Rezaul Karim
১৮ জুন ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত

 

রেজাউল করিম,ফরিদপুর

 

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে এপ্রিল-২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা ফরিদপুরে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা অংশ নেন।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের শারীরিক মাপ যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। নিয়োগ কার্যক্রমটি তদারকি করেন ফরিদপুরের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. নজরুল ইসলাম, পিপিএম।

 

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা), এসবি, ঢাকা মোহাম্মদ মোবারক হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ইয়াছির আরাফাত সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

 

প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হয়। তিনি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং নিজেদের সামর্থ্য ও যোগ্যতার ওপর আস্থা রাখার পরামর্শ দেন।

 

নিয়োগ বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশীদ এবং শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ। এছাড়াও ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষ, যোগ্য ও শারীরিকভাবে সক্ষম প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়সংগত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতের ধাপগুলোও একইভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০