Admin
২০ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের উপকূলীয় কালিন্চী গ্রামে চাঁদাবাজরা বেপরোয়া

শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের কালিন্চী গ্রামে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে একদল দুর্বৃত্ত।
শ্যামনগর সদর থেকে এলাকাটি দুর্গম হওয়ার কারণে এলাকায় একটি চাঁদাবাজ চক্রের সৃষ্টি হয়েছে। এরা চাঁদার দাবিতে বিভিন্ন মানুষ এবং চিংড়ি ঘের মালিকদের জিম্মি করার চেষ্টা করছে। কালিন্চী গ্রামের চাঁদাবাজ চক্রটি ক্রমশই বেপরোয়া হয়ে উঠছে। এদের লাগাতার ষড়যন্ত্রের শিকার হয়েছেন চিংড়ি ঘের ব্যবসায়ী হাজী সাহাবুদ্দীন বাবু।
চক্রটির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এই চিংড়ি ঘের ব্যবসায়ী।
হাজী শাহবুদ্দিন বাবু জানান,গতকাল রোববার থেকে শ্যামনগরে অতি বর্ষার কারনে আবার সব কিছু ডুবে যায়। এই অতিবর্ষণে রমজাননগরের কালিঞ্চি এলাকার চাঁদাবাজ চক্রটি এলাকার কেরামত আলী, আব্দুল মাজেদ,আলম ভাঙ্গির নেতৃত্বে চিংড়ি ঘেরের ক্ষতি সাধনের চেষ্টা করছে। এই চক্রটির বিরুদ্ধে শ্যামনগর থানায় চাঁদাবাজি ও মৎস্য ঘের লুটপাট মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে আসামীরা তার চিংড়ি ঘেরের ড্রেনের মুখ খুলে তলিয়ে যাওয়া এলাকার পানি তার চিংড়ি ঘেরের ভিতর দিয়ে প্রবাহিত করে ঘেরের রাস্তা ভেঙ্গে ঘেরের মাছ বের করে দিয়ে প্রায় কুড়ি(২০) লাখ টাকার ক্ষতি সাধন করেছে। চাঁদাবাজ চক্রটি দলবল সহ কর্মচারীদের মারপিট করার জন্য ওৎ পেতে বসে থাকে বলে অভিযোগ জানান হাজী সাহাবুদ্দীন বাবু।
ঘটনাটি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদকে অবহিত করার পর তিনি সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেন। তিনি থানার এস আই নুর কামাল ও সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠান।এ সময় চাঁদাবাজ চক্রটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০