Admin
১৫ মার্চ ২০২১, ৯:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপসায় সন্ত্রাসী হামলায় একজন আহত, হাসপাতালে ভর্তি

রূপসায় সন্ত্রাসীদের হামলায় সাকির চৌধুরী (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে সাকিরের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাত ১১টায় বাগমারা প্রাইমারী স্কুলের সামনে অপু ফার্মেসীর সামনে ওষুধ কেনার জন্য সাকির সেখানে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাকিরের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে কৌশলে সাকির সেখান থেকে দৌঁড়ে পালাতে গেলে হামলাকারীরা তাকে জাপটে ধরে এবং এসময় তার আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা সাকিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা সাকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলার প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। অপরাধীদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০