Admin
৪ মার্চ ২০২১, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির কুল্যার বৃদ্ধা রহিমা বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান

বিধবা রহিমা বেগমের বয়স ৭০ বছর পার হয়ে গেছে। খাদ্য যোগাড় করার কারনে বাধ্য হয়ে তিনি ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন। বৃদ্ধ বয়সেও তিনি বিধবা বা বয়স্ক ভাতার কার্ড পাননি। আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের শাহাজী পাড়ার মৃত কচিমদ্দিন শাহাজীর স্ত্রী রহিমা বেগম জানান, ৩৮ বছর আগে আমার স্বামী মারা গেছে। ৪ মেয়ে ও ১ ছেলের সংসারে দারিদ্র্যতা আমার সঙ্গী ছিল। অন্যদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে ৪ মেয়ে ও ১ ছেলেকে বিয়ে দিয়েছি। কিন্তু বড় হওয়ার পর তারা নিজেদের নিয়েই ব্যস্ত। দেখার মতন আমার কাছে কেউ রইলনা। ছেলে সবুর শাহাজী বিয়ের পর থেকে ভোমরায় শ্বশুর বাড়িতে থাকে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে জর্জরিত আমি। প্রতিদিন মোটা অংকের টাকার ঔষধ সেবন করতে হয় আমার। কে দেবে খরচের টাকা? কিভাবে পেট ভরে খেতে পারব? জায়গা জমি বলে আমার কিছু নেই। মেয়ের একটু জায়গায় আমি বসবাস করি। অসুস্থ শরীর নিয়ে সব সময় অন্যের বাড়িতে ভিক্ষা করতে যেতে পারিনা। জানি বয়স বেশি হলে বয়স্ক ভাতার কার্ড হয়। বিধবা হলে বিধবা কার্ড হয়। দরিদ্র হলে ভিজিডি কার্ড হয়, আমি কি হলে কার্ড পাব ? আমি কার কাছে গেলে কার্ড পাব? মেম্বার, চেয়ারম্যান সবার কাছে গিয়েছি তবুও কার্ড পায়নি। সাংবাদিকদের বলে খবর করে সবাইকে জানাতে চাই। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০