Rezaul Karim
৭ অক্টোবর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার বছর ধরে বন্ধ কবি জসীম উদ্দীন পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে ফরিদপুরে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি

 

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর:

ফরিদপুরের ঐতিহ্যবাহী কবি জসীম উদ্দীন পল্লী মেলা আবারও আয়োজনের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশীর আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বীর মুক্তিযোদ্ধা পাগলা বাবলু খান, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ চার বছর ধরে কবি জসীম উদ্দীন পল্লী মেলা অনুষ্ঠিত না হওয়ায় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে মেলাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতো, তা থেকেও বঞ্চিত হচ্ছেন জেলার সাধারণ মানুষ।
তারা বলেন, কবি জসীম উদ্দীন পল্লী মেলা কেবল একটি বাণিজ্যিক আয়োজন নয়; এটি ফরিদপুরের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির অন্যতম ধারক। দেশের বিভিন্ন প্রান্তের কারুশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এ মেলা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখে। মেলাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ে।
বক্তারা আরও বলেন, ফরিদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে আগামী বছর থেকেই নিয়মিতভাবে জসীম পল্লী মেলা আয়োজনের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন ও সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসকের কাছে কবি জসীম উদ্দীন পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০