Rezaul Karim
২১ জুলাই ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ১ লাখ ১০ হাজার টাকা

Oplus_16908288

 

ববি রেজা, বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষায় পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়-ফরিদপুর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে কানাইপুরের মৃগী এলাকায় অবস্থিত সোনালী ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে উৎপাদিত চানাচুর বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়াই বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খাদ্যপণ্যে ব্যবহৃত অননুমোদিত রঙ জব্দ করে তা ধ্বংস করা হয়।
একই অভিযানে বিসিক শিল্পনগরীর শ্রী কৃষ্ণ ফুড ইন্ডাস্ট্রিজ (আপন ফ্লাওয়ার মিল)-এ বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আটা ও ভুষির পণ্যে সংস্থাটির লোগো ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ যথাযথ লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত বিএসটিআইয়ের লোগো ব্যবহার বা পণ্য বাজারজাত না করার লিখিত অঙ্গীকার করেন।
অপরদিকে, বসুনরসিংহদিয়া এলাকার জামিয়া ফুড প্রোডাক্টস-এ খাদ্যপণ্যে ব্যবহৃত রঙের পরীক্ষণ প্রতিবেদন না থাকা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ব্রেড ও বিস্কুট সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান।
বিএসটিআই ফরিদপুরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০