
সদরপুর(ফরিদপুর)
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনায় ডেঙ্গু ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুরের সদরপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী তুষার মাহমুদের নেতৃত্বে এ জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সদরপুর সরকারি কলেজ, সদরপুর প্রাথমিক বিদ্যালয়, বিশ্ব জাকের মঞ্জিল স্কুলসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাজীব মোল্লা, সোহাগ মোল্লা, সোহান বয়াতি, তরিকুল ইসলাম ও আহসান হাবিব সহ আরো অনেকে। এ ছাড়া সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিম সিয়াম, সেজান, আহাদসহ কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু থেকে সুরক্ষায় আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মাদক থেকে দূরে থাকার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
প্রতিবেদক
মোঃ সোবাহান
সদরপুর
মন্তব্য করুন