Rezaul Karim
২১ জুলাই ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরপুরে চালের ওপর ছিঁড়ে পড়ল পল্লী বিদ্যুতের তার, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৩

 

​শিমুল তালুকদার,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
​আজ (২১ জুলাই মঙ্গলবার) উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামের রব মাতুব্বরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে হঠাৎ করে চালু থাকা পল্লী বিদ্যুতের একটি মেইন তার বসতঘরের টিনের চালের ওপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর ও চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ঘরে থাকা চারজন সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বর (৩০) কে মৃত ঘোষণা করেন। বাকি সেখ ওবাইদুর( ৪০) মিঠু মাতুব্বর (৩৫) মিঠুর স্ত্রী হেনা আক্তার (২৫) এদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদরপুর পল্লী বিদ্যুতের এ জি এম শহিদুল ইসলাম বলেন, ঐ সংযোগ থেকে জি,আই তার দিয়ে অবৈধ সংযোগ নেওয়ার কারনে এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

​এ বিষয়ে সদরপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে তার ছিঁড়ে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় এলাকায় চরম শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০