Rezaul Karim
১২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপন্ন মানা হচ্ছেনা মিয়মনীতি

 

​স্টাফ রিপোর্টার, ফরিদপুর থেকে

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়াইরশি গ্রামের ‘মেসার্স মা বাবার দোয়া’ বেকারিতে কোনো ধরনের নিয়মনীতি ও স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। বিএসটিআইয়ের অনুমোদনহীন এই প্রতিষ্ঠানে নোংরা ও খালি হাতে বিস্কুট, রুটি, কেক, ক্রিমরোল, বাটারবন ও টোস্ট বিস্কুটসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি এবং প্যাকেটজাত করা হচ্ছে।

​সম্প্রতি সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, বেকারির মালিক মো. ফারুকের নির্দেশনায় শ্রমিকেরা সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খালি হাতেই এসব খাদ্যপণ্য তৈরি করছে বলে জানান শ্রমিকরা
​বিএসটিআইয়ের নির্দেশনা অনুযায়ী খাদ্যপণ্য প্রস্তুতের সময় শ্রমিকদের হাতে গ্লোভস ব্যবহার বাধ্যতামূলক হলেও এখানে তা মানা হচ্ছে না। এমনকি উৎপাদিত পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নিয়ম থাকলেও তা সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে বেকারির মালিক ফারুকের কাছে জানতে চাইলে তিনি ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে জানান, “এগুলো লাগে না, কারণ আজ তৈরি করলে কালকের মধ্যেই বিক্রি হয়ে যায়।”
​ অভিযোগ রয়েছে, রাতের আঁধারে বিভিন্ন ভেজাল উপাদান মিশিয়ে এসব খাদ্যপণ্য তৈরি করা হয়। যেমন, সকল প্রকার পাওরুটি তৈরী করতে মেশানো হুয় ইস্ট বার্মা, সকল প্রকার বিস্কিট তৈরিতে মেসানো হয় বিসাক্ত এমোনীয়া, খাইসোডা ও বিসাক্ত এমোনীয়া মিক্সড করে তৈরি করা হয় বেকিন পাউডার। তারপর সেই বিসাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি খাদ্যপন্ন খেয়ে শিশুদের মারাত্বক স্বাস্থঝুকি রয়েছে। এসব খাবার খেয়ে এলাকার শিশুরা নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
​অনুসন্ধানে আরও জানা যায়, নিয়মানুযায়ী বেকারিতে কর্মরত শ্রমিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকলেও মালিকের কাছে কোনো শ্রমিকেরই এনআইডির কপি নেই। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের সঠিক পরিচয় বা নথি না থাকায় তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালেও তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
​এলাকাবাসীর অভিযোগ রয়েছে, এর আগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বেকারিতে কয়েক দফা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা এবং সতর্ক করলেও বন্ধ হয়নি ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ।
​সদরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তোফাজ্জেল হোসেন বলেন, “অবশ্যই খাদ্যপণ্য তৈরি এবং প্যাকেটজাত করার সময়ে শ্রমিকদের হাতে গ্লোভস থাকা বাধ্যতামূলক।”
​স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, অবিলম্বে এই অবৈধ ও অস্বাস্থ্যকর বেকারির সব কাগজপত্র যাচাই করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা প্রয়োজন। জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০