Rezaul Karim
২০ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহনপুরে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলারের নামফলক উদ্বোধন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বসত ঘরসহ বিভিন্ন সহায়তা বিতরণ

 

ক্রাইম রিপোর্টার রাজশাহী, মোঃ মাসুদ রানা

রাজশাহীর মোহনপুর উপজেলার প্রবেশমুখে নির্মিত পানের প্রতীক সম্বলিত সীমানা পিলারের নামফলক উদ্বোধন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি ঝালপুকুর ক্ষুদ্রনৃগোষ্ঠী পল্লীতে নবনির্মিত বসতঘর পরিদর্শন করেন।
২০২৫-২০২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন, মোহনপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এরপর উপজেলা পরিষদ হলরুমে বিকেল ৪টায় আয়োজিত আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফাহিমা বিনতে আখতার।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ইয়াছিন মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সরকার দেশের পিছিয়ে পড়া ও বিশেষ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। একটি নিরাপদ বাসস্থান, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, “মোহনপুর উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র ক্ষুদ্রনৃ-গোষ্ঠী জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের উন্নয়ন সহায়তা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। পরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০