Rezaul Karim
২৪ জুলাই ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরার শ্রীপুরে মজুরি সংকটে বিপন্ন কৃষক! পাট কেঁটে দিলেন আনসার-ভিডিপি’র সদস্যরা!  

 

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

শ্রমিকের উচ্চ মজুরির কারণে পরিপক্ক পাট জমিতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন সংকটে পড়া এক দরিদ্র কৃষকের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালো মাগুরার শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি।

 

ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে। ভুক্তভোগী কৃষক মোঃ আলতাফ বিশ্বাস টাকার অভাবে জমির পারিপক্ক পাট কাটতে পারছিলেন না।

বিষয়টি জানার পর ২৩ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীপুর সদর ইউনিয়নের ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম এর নেতৃত্বে আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী দল আলতাফ বিশ্বাসের জমিতে যান। তারা সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছাশ্রমে জমির সব পাট কেটে দেন।

 

আলতাফ বিশ্বাস বলেন, “বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছে। তাদের এই সহযোগিতা আমি জীবনেও ভুলব না।”

 

ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম জানান, “জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও উপজেলা কর্মকর্তা রিনা খাতুন এর নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আনসার-ভিডিপি সবসময় জনগণের সেবায় নিয়োজিত।”

 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, “কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানান। জেলা কমান্ড্যান্টের নির্দেশে উপজেলা প্রশিক্ষক সুজন মিত্র সহ আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।”

 

আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে কৃষকের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মাঝেও বইয়ে প্রশংসার জোয়ার!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০