Rezaul Karim
১৮ জুলাই ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপে ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ১

 

ববি রেজা, ফরিদপুর প্রতিনিধি:

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, প্রতারণামূলক কর্মকাণ্ড দমন এবং বিভিন্ন অপরাধ নির্মূলে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। নিজেদের উচ্চপদস্থ সরকারি ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন তদবির, প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিল তারা।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে নিশ্চিত হওয়া যায়, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই। এরপর এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে র‌্যাব-১০ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪), পিতা- আব্দুল বাকী দর্জি, সাং- আজিমনগর, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুরকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে যোগাযোগ করা হলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০