
বিশেষ প্রতিবেদক:
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ, অতিথিদের সম্মাননা প্রদান এবং সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাজহারুল ইসলাম জেলা প্রশাসক ফরিদপুর, তবে জরুরি কেবিনেট সভার কারনে উপস্থিত থাকতে পারেনি। এ সময় তিনি মৌখিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।বিশেষ অতিথি ছিলেন শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী পুলিশ সুপার ফরিদপুর, পরীক্ষাসংক্রান্ত ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তিনিও সংগঠনের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ এম কাইয়ুম জঙ্গী আহ্বায়ক মহানগর ফরিদপুর বিএনপি, এবং লস্কারদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি ও ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ শাহীর উদ্দিন নাহিদ এবং গীতা পাঠ করেন সুমন কুমার সাহা। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে তিনি স্বাগত বক্তব্যে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। পাশাপাশি নবনির্বাচিত কমিটির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁদের পরিচয়পত্র পরিয়ে দেন। এ সময় তাঁরা সাংবাদিকদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পুরো আয়োজনজুড়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহিলা বিষয়ক সম্পাদিকা শারমীন রিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব মিয়া গালিব, দপ্তর সম্পাদক শেখ হাসান, সাংবাদিক কল্যাণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী লিটু, সহসভাপতি শামীম হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখতে ফটোসেশনে অংশ নেন।
ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের এ পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পেশাগত সহযোগিতা ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে শেষ হয়। সাংবাদিকতার নীতি, আদর্শ ও দায়িত্বশীলতা বজায় রেখে জনস্বার্থে কাজ করার অঙ্গীকারই ছিল এ আয়োজনের অন্যতম প্রধান বার্তা। অনুষ্ঠান পরবর্তী প্রধান অতিথি জনাব মাজহারুল ইসলাম ও বিশেষ অতিথি পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত কে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য করুন