
মোঃ ফজলুল হক,ফরিদপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার ওয়েস্ট এন্ড পাড়া মন্দির (গৌড় গোপাল প্রাঙ্গণ) পরিদর্শনকে কেন্দ্র করে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি নির্ধারিত ছিল।
দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের পরিবেশ বজায় রাখার বিষয়গুলো এ কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়।
মিডিয়া ব্রিফিংয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি ও প্রতিনিধি প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদার করার সুযোগ তৈরি হয়।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বও বিশেষভাবে বিবেচ্য।
মন্তব্য করুন