

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের আকইন গ্রামে পূর্ববিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহবুব মণ্ডল (৩০) ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সাথী বেগম (২৫) আহত হয়েছেন। গুরুতর আহত মাহবুব ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাঁকে এ পর্যন্ত ৮ থেকে ১০ ব্যাগ রক্ত দিতে হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সকালে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, লোহার রড ও জিআই পাইপ নিয়ে একদল ব্যক্তি মাহবুবদের বাড়িতে প্রবেশ করে তাঁকে মারধর করেন। স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর এবং পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মাহবুবের বাবা ছিদ্দিক মণ্ডল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে ২০ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয়েছে, কোতয়ালী থানার নং ৪৫।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন