Rezaul Karim
৯ অক্টোবর ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরে নবীনবরণ অনুষ্ঠিত

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির সভাপতি শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় পুলিশ সুপার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, “তোমরা এখন জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এখন থেকে তোমাদের স্বপ্নগুলো আরও বড় হতে শিখবে। শুধু ভালো ফলাফল নয়, বরং ভবিষ্যতে তোমরা কী হতে চাও, সেই লক্ষ্য স্থির করো এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করো। কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্বপ্নগুলো সত্যি হোক, তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হও—এই শুভকামনা রইল।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের সভানেত্রী শায়লা শারমীন। এ ছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামছুল আজম এবং পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতার মধ্য দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের পথচলা আরও আনন্দময় ও অনুপ্রেরণামূলক হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০