Admin
২০ ডিসেম্বর ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন ৬১ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

ডেস্ক রিপোর্টঃ দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের একক প্রার্থিতা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের বৈঠকে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

৬১ পৌরসভায় নৌকার মাঝি হলেন যারা: দিনাজপুরের সদর পৌরসভায় রাশেদ পারভেজ, বিরামপুরে আক্কাস আলী, বীরগঞ্জে মো. নূর ইসলাম, নীলফামারীর সৈয়দপুরে রাফিকা আকতার জাহান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফরহাদ হোসেন ধলু, গাইবান্ধার সুন্দরগঞ্জ আবদুল্লাহ আল মামুন, গাইবান্ধা সদরে শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, বগুড়া শেরপুরে আবদুস সাত্তার, সারিয়াকান্দিতে আলমগীর শাহী, সান্তাহার আশরাফুল ইসলাম মন্টু, নওগাঁ নজিপুরে রেজাউল কবির চৌধুরী, রাজশাহীর গোদাঘাটের কাকনহাটে একেএম আতাউর রহমান খান, ভবানীগঞ্জে মো. আ. মালেক, বাঘার আড়ানীতে মো. শহীদুজ্জামান, নাটোরের নলডাঙ্গায় মো. মনিরুজ্জামান মনির, গোপালপুরে কাজী আসিয়া জয়নুল, গুরুদাসপুরে মো. শাহনেওয়াজ আলী, সিরাজগঞ্জ সদরে সৈয়দ আবদুর রউফ মুক্তা, উল্লাপাড়ায় এসএম নজরুল ইসলাম, বেলকুচিতে বেগম আশানুর বিশ্বাস, রায়গঞ্জে আবদুল্লাহ আল পাঠান, কাজিপুরে আবদুল হান্নান তালুকদার, পাবনার ঈশ্বরদীতে ইছাহাক আলী মালিথা, ফরিদপুরে খন্দকার মো. কামরুজ্জামান মাজেদ, সাঁথিয়ায় মাহবুবুল আলম, ভাঙ্গুরায় মো. গোলাম হাসনাইন এবং সুজানগরে রেজাউল করিম।

এ ছাড়া মেহেরপুরের গাংনী পৌরসভায় আহম্মেদ আলী, কুষ্টিয়া সদরে আনোয়ার আলী, কুমারখালীতে মো. সামছুজ্জামান অরুন, ভেড়ামারায় শামিমুল ইসলাম ছানা, মিরপুরে এনামুল হক, ঝিনাইদহের শৈলকুপায় কাজী আশরাফুল আজম, বাগেরহাটের মংলাপোর্টে শেখ আবদুর রহমান, মাগুরা সদরে খুরশীদ হায়দার টুটুল, পিরোজপুর সদরে হাবিবুর রহমান মালেক, টাঙ্গাইলের ধনবাড়ীতে খন্দকার মনজুরুল ইসলাম তপন, কিশোরগঞ্জ সদরে পারভেজ মিয়া, কুলিয়ারচরে সৈয়দ হাসান সারওয়ার মহসিন, ঢাকার সাভারে হাজী মো. আবদুল গনি, নরসিংদীর মনোহরদিতে মোহাম্মদ আমিনুর রশীদ, নারায়ণগঞ্জের তারাবোতে হাছিনা গাজী, ফরিদপুরের বোয়ালমারিতে সেলিম রেজা, শরীয়তপুর সদরে পারভেজ রহমান, ময়মনসিংহের মুক্তাগাছায় বিল্লাল হোসেন সরকার, ফুলবাড়িয়ায় গোলাম কিবরিয়া, নেত্রকোনার মোহনগঞ্জে লতিফুর রহমান রতন ও কেন্দুয়ায় আসাদুল হক ভুইয়া।

সুনামগঞ্জ জেলা সদর পৌরসভায় নাদের বখত, ছাতকে আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে মিজানুর রশীদ ভুঁইয়া, মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়েল আহমেদ, কুলাউড়ায় সিপার উদ্দিন আহমেদ, হবিগঞ্জের মাধবপুরে শ্রীধাপ দাশ গুপ্ত, নবীগঞ্জে গোলাস রসূল রাহেল চৌধুরী, কুমিল্লার চান্দিনায় শওকত হোসেন ভুইয়া, ফেনীর দাগনভুঁইয়ায় ওমর ফারুক খাঁন, নোয়াখালীর বসুরহাটে আবদুল কাদের, চট্টগ্রামের সন্দ্বীপে মোক্তাদের মাওলা সেলিম, খাগড়াছড়ি সদরে নির্মলেন্দু চৌধুরী এবং বান্দরবানের লামায় জহিরুল ইসলাম।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে এই ৬১টি পৌরসভায় ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ১৬ জানুয়ারি হবে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএমে এবং বাকি ৩২টি পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০