Rezaul Karim
২১ জুলাই ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি কচুগাছ রোপণ করে এলাকাবাসীর ব্যতিক্রমী প্রতিবাদ

 

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৪ বছরেও সংস্কার না হওয়ায় ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে সৃষ্টি হচ্ছে তীব্র জনদুর্ভোগ। জলাবদ্ধতার কারণে সড়কের পানি আশপাশের বসতবাড়িতেও প্রবেশ করছে।

দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর প্রতিবাদে (২০জুলাই) সোমবার বিকেলে প্রায় আধাঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে কচুগাছ রোপণ করে ব্যতিক্রমী প্রতীকী প্রতিবাদ জানান এলাকাবাসী।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সরদার সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার। বক্তারা দ্রুত সড়কটির সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও বেহাল অবস্থার কারণে সড়কটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগ বাড়ছে।

তারা আরও জানান, সর্বশেষ ২০১২ সালে সড়কটির সংস্কার করা হয়েছিল। এরপর দীর্ঘ ১৪ বছর অতিবাহিত হলেও আর কোনো উন্নয়ন বা সংস্কারকাজ হয়নি।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি. এম. রেজাউল হক রিজভী বলেন, “ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকল্পের অর্থ এসআইবিএল ব্যাংকে সংরক্ষিত রয়েছে। তবে অর্থ ছাড় না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স কাজ শুরু করতে পারেনি। প্রকল্পটির মেয়াদও প্রায় শেষ পর্যায়ে। দ্রুত কাজ শুরু করতে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তাগিদ দিয়ে যাচ্ছি।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রকল্পের অর্থ ছাড় ও সংস্কারকাজ শুরু করে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০