Rezaul Karim
২৪ জুলাই ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, মহাসড়কে বিক্ষোভ

 

সেক মোহাম্মদ আফজাল
ফরিদপুর প্রতিনিধি

স্বপ্নের দেশ ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় অনেককে সড়কে গড়াগড়ি খেয়ে কান্নায় ভেঙে পড়ে কয়েকজন নারীসহ ভুক্তভোগীদের স্বজনরা অভিযোগ করেন, টাকা ফেরত না পেলে তারা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

ভুক্তভোগীদের অভিযোগ, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত মোহাম্মদ বেপারী (ওরফে মহা বেপারী)-এর ছেলে মুরাদ বেপারী ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন। এতে কয়েক শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তারা।
অভিযুক্ত মুরাদ বেপারীর বাড়ীতে গিয়ে ভুক্তভোগীরা টাকা চাইতে গেলে তাদের নামে থানায় মিথ্যা মামলা করে এবং ভয়ভীতি দেখায় বলে অভিযোগ পাওয়া গেছে।

মানববন্ধন ও বিক্ষোভের একপর্যায়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে সড়কে আটকে পড়া যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে তারা অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ” বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুরাদ বেপারীর বিরুদ্ধে মানবপাচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

অভিযুক্ত মুরাদ বেপারী পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাকে বার বার ফোন দিলেও তিনি ধরেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০