Rezaul Karim
১৫ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় রোলকলে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন ফরিদপুরের পুলিশ সুপার

 

 

রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

 

রোলকল শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মান আরও উন্নত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

এ সময় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন সংক্রান্ত বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব বিষয় শোনেন এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অন্যান্য সমস্যারও দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০