Admin
৮ জানুয়ারি ২০২১, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে কথিত শ্রমিকলীগ নেতা খোকা বাহিনীর প্রধান খোকা সহ গ্রেফতার-২, এলাকায় স্বস্তি

আশাশুনি উপজেলায় মাদক,সন্ত্রাস, চাঁদাবাজির এক ডজন মামলার আসামি এলাকার ত্রাস উপজেলা শ্রমিক লীগের কথিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বহু অপকর্মের হোতা খোকা বাহিনীর প্রধান আবুল কাশেম খোকা ও তার সহযোগী সিরাজুল ইসলাম ওরফে মিল সিরাজুল গ্রেফতার। শুক্রবার দুপুরে আশাশুনি থানা পুলিশ চাপড়া ব্রিজ সংলগ্ন মরিচ্চাপ নদী থেকে তাদেরকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায় বহু অপকর্মের হোতা এক ডজন মামলার আসামি খোকা ও তার বাহিনী সম্প্রতি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় একটি একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে মালামাল নিয়ে চলে ঘটনা ঘটায়। এরই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা পুলিশ সুপার এর নির্দেশে ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার এসআই সঞ্জীব সমাদ্দার এসআই আলমগীর,আশাশুনি থানার এএসআই কায়সারুল,রিয়াজ উদ্দিন,দেবাশীষ মন্ডল, পুণ্যসহ সঙ্গীয় ফোর্স নিয়ে খোকা ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য চাপড়া ব্রিজসংলগ্ন বাইপাস সড়কের অভিযান চালায়। এ সময় খোকা ও তার বাহিনীর লোকজন পুলিশের উপস্থিতি দেখে ব্রিজের নীচে নদীর চর দিয়ে পালানোর চেষ্টা করে তখন পুলিশ তার পিছনে দৌড়াতে থাকলে খোকা পুলিশের হাত থেকে রক্ষার জন্য মরিচ্চাপ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে থাকে এ সময় চৌকস থানা এএসআই কায়সারুল ও রিয়াজ চাপড়া ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে খোকাকে গ্রেফতার করতে সক্ষম হন। এই অভিযানে খোকা বাহিনীর প্রধান খোকা ছাড়াও তার সহযোগী সিরাজুল ইসলাম ওরফে মিল সিরাজুলকে গ্রেফতার করে। ইতিপূর্বে আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে খোকা বাহিনীর প্রধান খোকাকে গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে রামদা,চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে জানান, আবুল কাশেম খোকা কালীগঞ্জ উপজেলায় একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার উদ্দেশ্যে মারপিট যখম ও মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয় যার মামলা নম্বর ১০। তিনি আরও জানান খোকা বাহিনীর সমস্ত রকম অপকর্ম ও অবৈধ কার্যক্রমের তদন্ত চলছে প্রয়োজনে অধিকতর তদন্তের মাধ্যমে এর পেছনের মূল হোতাদের চিহ্নিত করা হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না।আশাশুনি থানার আইন-শৃঙ্খলা রক্ষার্থে যা কিছু করা দরকার আমি সবকিছু করব।এদিকে খোকা বাহিনীর প্রধান খোকা ও তার সহযোগী মিল সিরাজুল গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ অনুভব ও স্বস্তির নিঃশ্বাস নিতে দেখা গেছে। তারা খোকা বাহিনীর প্রধান খোকা সহ তার সহযোগী গ্রেপ্তার হওয়ায় থানা অফিসার ইনচার্জকে অভিনন্দন জানান সাথে সাথে অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০