Rezaul Karim
১৯ জুলাই ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময়  সভা অনুষ্ঠিত 

 

স্টাফ রিপোর্টার রাজশাহী, মো:আতিকুর রহমান

১৯ জুলাই ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এ সময় রাজশাহী অঞ্চলের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রোববার (১৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজশাহীর টেকসই উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা এবং জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে আরডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর উন্নয়ন কার্যক্রমে আরডিএর ভূমিকার প্রশংসা করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই রাজশাহীর সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, যৌথ উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে একটি আধুনিক, উন্নত ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০