Rezaul Karim
১৯ অক্টোবর ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনন্দ – উৎসবে শারদীয় দুর্গোৎসব শুরু

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তি প্রতিষ্ঠা, বিশ্বশান্তি ও মানবকল্যাণের প্রার্থনায় শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বন্দনা, পুজা- অর্চনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুজামন্ডগুলো উৎসবমুখর হয়ে উঠেছে। দেবীর আগমনকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে আনন্দ, উচ্ছ্বাস ও ভক্তি। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের প্রার্থনায় পুজামন্ডপ উৎসবমুখর হয়ে উঠেছে।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করে, শুভ শক্তি প্রতি প্রতিষ্ঠার প্রতীক। পৃথিবী থেকে অন্যায়, হিংসা, হানাহানি ও অশান্তি দূর হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি, মানবতা ও সম্প্রীতি। পুজা মন্ডপে প্রতিমা দর্শন, পুজা- অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরন সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন ভক্তরা। পরিবার – পরিজন ও স্বজনদের সাথে পুজা মন্ডপে এসে সব বয়সী মানুষ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা শুক্রবার থেকে শুরু হয়েছে । মহাষষ্ঠীতে দেবী দুর্গার রোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে পুজার আনুষ্ঠানিকতা। দুর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, অন্ধকারের বিরুদ্ধে আলো ও অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়ের প্রতীক।

ড. চিত্ত রঞ্জন রায় জানান, শারদীয় দুর্গা পুজা আমাদের কাছে আনন্দ, ভক্তি ও মিলনের উৎসব। সারা বছর দেবী দুর্গার আসার অপেক্ষায় থাকি। দেবীর কাছে প্রার্থনা করি, আমাদের পরিবার সহ দেশের সব মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির আসুক।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মুখর হয়ে ওঠেছে পুজাঙ্গন । শিশু- কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষ নতুন জামা কাপড় পড়ে পুজা মন্ডপে ভীড় করছেন।

১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব।

অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের বার্তা নিয়ে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, সম্প্রীতি ও কল্যান এ বছর দুর্গা পুজার মুল প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

১

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

২

ধামইরহাটে বিজিবির অভিযানে ২৩ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

৩

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৪

পত্নীতলায় ১৮ পিস ট্যাপেন্টাডলসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

৫

কালিয়াকৈরে প্রাচীন ঐতিহ্য ১৬৪ তম পাগল নাথের মেলা

৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

৭

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি

৮

মহাদেবপুরে ১৯ মামলার আসামি মাদক ব্যবসায়ী বদি গ্রেপ্তার

৯

ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

১০

ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে ক্রেস্ট প্রদান

১১

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

১২

খেলোয়াড়দের অবসরকালীন ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের: হুইপ দুলু

১৩

ফরিদপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে সেতু-সড়ক ও ফসলি জমি

১৪

সৌদি আরবে নিহত শাহেদের মরদেহ দেশে, বিমানবন্দর থেকে গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ 

১৫

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

১৬

ফরিদপুরে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, গুণীজন সংবর্ধনা

১৭

রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় মামলা

১৮

নওগাঁয় পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

১৯

রাজশহীর মোহনপুরে ‘খানপুর তরুণ সংঘে’র উদ্যোগে একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২০