হাসিনা আক্তার স্মৃতি
ফরিদপুরের সদরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বাছারডাঙ্গী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আলী বেপারীর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে আলী বেপারীর বসতঘর, নগদ অর্থ ও মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ ঘটনায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
পরিদর্শনকালে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দুঃসময়ে পরিবারের পাশে থাকার এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।