রেজাউল করিম,,,
রিমঝিম বৃষ্টি নামে,
ভিজে যায় মন।
মেঘের নরম ডাকে,
জাগে পুরোনো ক্ষণ।
ফেলে আসা দিনগুলো,
ভাসে নীরবতায়।
অজানা এক কষ্ট,
চুপিচুপি গায়।
স্মৃতির ভেজা পথে,
হাঁটি একা আজ।
বৃষ্টির প্রতিটি ফোঁটায়,
খুঁজি তোমার সাজ।
বৃষ্টি থেমে যায়,
স্মৃতি থামে না।
হৃদয়ের জানালায়,
তুমি হারাও না।
ভেজা বাতাস বলে,
ফিরবে কি আর?
অপেক্ষার প্রদীপ,
জ্বলে বারবার।
মেঘেরা ভেসে যায়,
সময়ের স্রোতে।
তবু তোমার নাম,
রয়ে যায় নীরবে।
যদি আবার কখনো,
নামে এমন বৃষ্টি—
মনে রেখো আমায়,
হয়েই এক স্মৃতি।