ধুরইল প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়নকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে দিন-রাত তৎপর রয়েছেন প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বর ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ চালান তিনি।
এ সময় এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। মাঠপর্যায়ে এই কার্যক্রম নিয়মিত চলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।