রেজাউল করিম, ফরিদপুর প্রতিনিধি:
দৈনিক আজকের সকালের কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক সাংবাদিক পারভিন আক্তারের মা এবং ফিরোজা ডেইরি এগ্রো অ্যান্ড ফুড-এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ বেগম (৬০) গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ সেবন করছিলেন। তবে একটি ওষুধ সপ্তাহে মাত্র একদিন সেবনের নির্দেশনা থাকলেও ভুলবশত তিনি সেটি টানা এক সপ্তাহ সেবন করেন। এর পর থেকেই তার শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরিবারের দাবি, ওষুধের প্রতিক্রিয়ায় শরীরের বিভিন্ন অংশে গুরুতর ক্ষত সৃষ্টি হয় এবং অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার (১৮ জুলাই) তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
সাংবাদিক পারভিন আক্তার তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।