
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (সিরাজ)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
গত ১৫ অক্টোবর ২০২৬ ইং, বৃহস্পতিবার, ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (সিরাজ)-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদিকা শারমীন রিমা।
অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।