
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আজাদ বলেন, মা ও শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
ঘটনার খবর পাওয়ার পর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।
তিনি আরও বলেন, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা, নিরাপদ আবাসন এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার দায়িত্ব সরকার বহন করবে। পরিচয় শনাক্ত হওয়ার পর প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দ্রুত মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন।
তিনি আরও বলেন, মা ও শিশুর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা, নিরাপদ আবাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার দায়িত্ব সরকার বহন করবে। পরিচয় শনাক্ত হওয়ার পর প্রচলিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।