মোঃ সোবাহান সৈকত,সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নুর উদ্যোগে প্রবল বর্ষনে ক্ষতিগ্রস্ত রাস্তা নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করেছেন। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন ব্যাস্ত সড়কের ক্ষতিগ্রস্থ্য অংশ নিজ অর্থায়নে সংস্কার করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরপুর আমিরাবাদ সড়কের ভুবনেশ্বর নদের পার দিয়ে গ্রামবাসীর জন্য চলাচলের জন্য সড়কের ভাংগা অংশ সংস্কার করেন তিনি। নিজস্ব অর্থায়নে এবং যুবদল নেতা কর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করা হয়।
স্থানীয়রা বলেন গত কয়েকদিন আগে ভারী বর্ষনে আমাদের চলাচলের রাস্তার একটি বিরাট অংশ ধশে যায়, বেশকিছুদিন যাবৎ স্থানীয়দের ঝুকি নিয়ে চলাচল করতে হয়েছে । আমরা সব সময় আতংকে থাকতাম কখন দুর্ঘটনা ঘটে। কিন্ত যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু নিজের অর্থায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার সংস্কার করলেন। তার এমন ভাল কাজ সত্যি প্রশংসনীয়।
এ ব্যাপারে যুবদল নেতা আজিজুল ইসলাম নান্নু বলেন, আমাদের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নির্দেশক্রমে এবং আমার বড়ভাই জার্মানপ্রবাসী জালালউদ্দীন রুমির অর্থায়নে আমরা উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ্য সড়ক মেরামত করছি। আমাদের যুবদলের নেতাকর্মী ভাইয়েরা স্বেচ্ছায় এই কাজে শ্রম দিচ্ছেন। আমি এমন কাজ করতে পেরে তৃপ্তিবোধ করছি। আগামীতেও ভাল কাজে আমি জনগনের পাশে থাকতে চাই। এ সময় উপজেলা যুবদলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।