রেজাউল করিম,,,
আজ তুমি ছিলে আমার একদম পাশে,
সময়টা ছিল অল্প, তবু স্বপ্নের মতো।
হৃদয়-মন্দির জুড়ে লেগেছিল শান্তির পরশ,
মনে হচ্ছিল, সব দুঃখ হারিয়ে গেছে।
তোমার মিষ্টি হাসি ছিল সকালের রোদ,
তোমার প্রতিটি কথা ছিল ভালোবাসার সুর।
সেই কয়েকটি ক্ষণেই নিজেকে মনে
হয়েছে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ।
ইচ্ছে করে, সময়টা থেমে যাক,
তুমি থাকো পাশে, হাতটা রেখো হাতে।
হাসতে হাসতে কেটে যাক জীবন,
তোমার চোখের আলোয়
রঙিন হোক প্রতিটি দিন।
আজও সেই মুহূর্ত হৃদয়ে বেঁচে আছে,
কারণ তোমার পাশে থাকা
আমার সবচেয়ে সুন্দর
এবং সবচেয়ে প্রিয় অনুভূতি।