শিমুল তালুকদার, সদরপুর
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়ান আইডিয়াল স্কুলের শিক্ষার্থী অরফিয়াস আহম্মেদ তালুকদার ঈহান।
ঈহান শিশির তালুকদার ও মণি তালুকদার দম্পতির একমাত্র সন্তান। তার এ সাফল্যে পরিবার, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
ঈহানের এই গৌরবময় অর্জনে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার বাবা-মা, দাদী, চাচা-চাচী, ফুফু, উৎসব ভাইয়া, আয়মান ও বৈভব আপুসহ পরিবারের সকল সদস্য।
ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখে ঈহান। সে তার লক্ষ্য পূরণে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।